সু চি’র আহ্বান বাণিজ্যের জন্য মিয়ানমার উন্মুক্ত

মিয়ানমারে বাণিজ্য করতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানালেন দেশটির নেতা অং সান সু চি। দেশটির অর্থনীতির চাকা সচল এবং ভাবমূর্তি রক্ষায় সু চি এই আহ্বান জানিয়েছেন বলে জানায় বিবিসি।

গত রবিবার রাজধানী নেপিদোতে প্রথম আনুষ্ঠানিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনে করে সু চি মিয়ানমারের অর্থনৈতিক সম্ভাবনা, আকর্ষণীয় ভূ-প্রাকৃতিক অবস্থান, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার ও তরুণ জনগোষ্ঠীর দিকে বিনিয়োগকারীদের দৃষ্টি দিতে বলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির সরকারের নেওয়া সংস্কার পরিকল্পনা সম্বন্ধে তেমন কিছু না জানা গেলেও ব্যবসায়ী সম্প্রদায়ের বিষয়ে মিয়ানমার সরকারের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে এ সম্মেলন তার ইঙ্গিত দিতে পারে।