নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল সোমবার সকালে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের প্রায় আধা কিলোমিটার সড়ক জুড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল, সমাজসেবক মুরাদ হোসেন, পলাশ, শাহজাহান মাস্টার, আব্দুল গফুর মাস্টার, আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম সবুজ, ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ বিভিন্ন লেখা সংবলিত ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। এসময় নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে চলতি মাসে অন্তত ২০ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক লোক।