যৌনদাসী হয়ে তিনি কাটিয়ে দিলেন ১০ বছর!

ফ্রিদা পিন্টো। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপরের ইতিহাস সবার জানা। তুখোড় এই বলিউড অভিনেত্রী এবার হাজির হচ্ছেন যৌনদাসী হয়ে। সম্প্রতি নিজের যৌনদাসী হওয়ার গল্প জানালেন ফ্রিদা পিন্টো। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর ধরে যৌনদাসী হয়ে কাটিয়ে দিলাম। যৌনদাসী চরিত্রকে ধারণ করে চেষ্টা করেছি ভিন্নকিছু দিতে।’ কিন্তু কেন ১০ বছর যৌনদাসী হয়েই কাটিয়ে দিলেন ফ্রিদা?

তিনি জানান, ‘লাভ সোনিয়া’ নামের ছবিটির চিত্রনাট্য তার হাতে আসে ২০০৮ সালে। এরপর গত ১০ বছর ধরেই নির্মিত হয়েছে এই ছবি। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নিজের চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতেই গত এক দশক ধরে যৌনদাসী হয়ে কাটাতে হলো তাকে।

কিভাবে যৌনদাসী চরিত্রে কাজ করার সাহস পেলেন ফ্রিদা? ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্লামডগের পর আমি এই চরিত্রটির প্রেমে পড়ে গিয়েছিলাম। ছবিটি বানাতে সময় লেগেছে ১০ বছর। কিন্তু গল্পটা এখনো প্রাসঙ্গিক। ছবিতে আমরা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিয়ত নিখোঁজ হওয়া শিশুদের কথা বলেছি। আমরা যাদের হারাচ্ছি প্রতিনিয়ত, তারা কোথায় যাচ্ছে? তাদের কোথায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এটাই তুলে ধরা হয়েছে ছবিতে।’

তিনি আরও বলেন, ‘একজন অভিনয়শিল্পীর দৃষ্টিকোণ থেকে রশ্মির মতো চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য স্বপ্নের মতো।’

নিখোঁজ নারীদের যৌনদাসী হওয়ার গল্প নিয়েই তাবরেজ নুরানি নির্মাণ করেছেন ‘লাভ সোনিয়া’। গত বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে ছবিটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়।