বাবুনগরীর পাসপোর্ট ফেরতের আশ্বাস পেয়েছেন আল্লামা শফী

সরকার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দিয়ে বলেন, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার মুখপত্র মাসিক ‘মুঈনুল ইসলাম’র নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল।

তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছেই তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আল্লামা বাবুনগরী কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগের আক্রান্ত। তাছাড়াও বার্ধক্যজনিত কারণেও তিনি অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।