চাঁদপুরের মেঘনা নদীতে সিমেন্টের কাঁচামাল (ফ্লাই অ্যাশ) বোঝাই মেসার্স হোসেন ট্রেডার্স নামের একটি জাহাজের তলা ছিদ্র হয়ে ডুবে অর্ধেক নিমজ্জিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর শহরের লঞ্চ টার্মিনালের পাশে এই দুর্ঘটনা ঘটে।
ভারতের হলদিয়া বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে যাওয়ার পথে কথা ছিল।
জাহাজের মাস্টার আসাদুজ্জামান জানান, গত ২৩ জানুয়ারি ভারতের হলদিয়া বন্দর থেকে সাড়ে ৮শ’ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ নিয়ে যাত্রা করে। আপাতত জাহাজটি নদী তীরে ঠেকিয়ে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা হচ্ছে।
তিনি জানান, জাহাজের ছিদ্রস্থান দিয়ে পানি ঢুকে পড়ায় মালামাল নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ডুবে যাওয়ার হাত থেকে জাহাজটি রক্ষার চেষ্টা চলছে। এই জাহাজের ১১ জন স্টাফ অক্ষত আছেন।