অক্ষয়ের মুখে পাকিস্তানের প্রশংসা, আর আমির-সালমানরা করলে...

পাকিস্তানের দর্শকরাই অক্ষয় কুমারকে সবচেয়ে বেশি ভালোবাসে, এমন বক্তব্য নিয়ে এই বলিউড সুপারস্টারের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম কইমই ডটকম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে ট্রল করে লিখেছেন, এ কথা যদি কোনো খান নায়কেরা বলত তাহলে তো চরম উত্তেজনা সৃষ্টি হয়ে যেত।

ভিডিওতে অক্ষয়কে বলতে দেখা যায়, পাকিস্তানেই আমার সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করে। অন্য কারও থেকে পাকিস্তানিরাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। 

নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অনেকের মত, আমির, শাহরুখ বা সালমান খানদের কেউ এমন মন্তব্য করলে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হতো। অক্ষয় কুমার বলে এটি হয়নি।