গত এক বছর জুড়ে আলোচনার তুঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাদের প্রেম ও বিয়ে নিয়ে মাতামাতির শেষ নেই সংবাদমাধ্যমে।
মহাসমারোহে বিয়ের পর হানিমুনও শেষ করে ফেলেছেন এ জুটি। তবে তাদের বিয়ে নিয়ে নাকি সন্তুষ্ট ছিলেন না প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
জি নিউজ জানায়, বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্বামী নিকের বাড়িতেই অবস্থান করছেন প্রিয়াঙ্কা। নিকের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নিজের সংসার গুছিয়ে নিতে ব্যস্ত বলিউড অভিনেত্রী।
সম্প্রতি এলেন ডি’জেনার্সের শো’তে হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে তিনি বলেন, ‘তার বিয়ে নিয়ে সন্তুষ্ট নন মা মধু চোপড়া।’
প্রিয়াঙ্কা জানান, তার মা চেয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে কমপক্ষে প্রায় দেড় হাজার মানুষকে আমন্ত্রণ দিতে। কিন্তু তাতে রাজি হননি তিনি। বরঞ্চ উমেদ ভবনে মাত্র ২০০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান সাড়েন নিক-প্রিয়াঙ্কা।
এ বলিউড অভিনেত্রী জানান, মায়ের গয়নার দোকানের মালিককেও বিয়েতে আমন্ত্রণ করা হয়নি এ নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করেছেন মধু চোপড়া।
এমনকি বিবাহোত্তর অনুষ্ঠানেও মায়ের মনমতো অতিথি আমন্ত্রণ করা হয়নি। অতিথিদের তালিকায় রীতিমতো কাঁচি চালিয়েছেন প্রিয়াঙ্কা।