গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মো. সোহেল (২৮) নামে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
সোহেল গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকার রতন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বাউপাড়া এলাকায় থাকতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, গত বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মুক্তা আক্তার বাড়িতে ছিলেন না। দুপুরে বাড়ি ফিরে দেখেন সোহেল মৃত অবস্থায় পড়ে আছে।