'‌‌বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আফাজ উদ্দীন স্মৃতি সংঘ ও আফাজ উদ্দীন বিজ্ঞান ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা ও পুলি পিঠা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলার রামপুর মণ্ডলপাড়ার আফাজ উদ্দীন স্মৃতি সংঘের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, পার্বতীপুর রেলওয়ে অয়েলহেড পেট্রোলিয়াম করপোরেশন ডিপো ইনচার্জ আযম খান, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার প্রমুখ।