সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. ওয়াহিদা গনি তানিয়া। এ লক্ষ্যে যশোর থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
ডা. তানিয়ার জন্ম গাজীপুর জেলার মাজুখান গ্রামে। কিন্তু বৈবাহিক সূত্রে তার বসবাস যশোরে। জড়িত আছেন নানা সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে।
ডা. তানিয়া পেশায় একজন ডাক্তার ও আইটি উদ্যোক্তা। বর্তমানে আহাদ ডায়াবেটিক, যশোর ও নড়াইল এক্সপ্রেস ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এ কাজ করছেন। তিনি একটি সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান যেটি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত।
ডা. তানিয়া স্বাচিপ ও জাতীয় মহিলা মহিলা পরিষদের সদস্য, যশোর জেলা ধ্রুবতারার যুগ্ম সম্পাদক এবং ডা. শামারুখ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেম্বার। ডা. তানিয়া দীর্ঘদিন যাবৎ ফ্রি মেডিকেল ক্যাম্প করার পাশাপাশি তরুণীদের আইটি কর্মসংস্থান নিয়ে কাজ করছেন।
ডা. তানিয়া বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে চলেছি। আমি চাই সব সময় মানুষের পাশে থেকে জনগণের সেবা করতে।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদের সবার থেকে ভালো বোঝেন। আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন বলে আশা করছি।