নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ হার্ট অ্যাটাক করে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ২ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে তিনি বুকে ব্যথা অনুভব করায় প্রথমে তাকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে হৃদ্রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়েছে। এরপর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন।
এদিকে ৪ তারিখ সকালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন সৌদ। তিনি জানিয়েছেন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ নন তিনি। কিছুটা সময় লাগবে। নিজের ফেসবুক টাইমলাইনে সুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন সৌদ।
সেখানে তিনি বলেন, ‘আমি বাড়ি এসেছি। সুস্থ হতে একটু সময় তো লাগবেই। সবার প্রতি কৃতজ্ঞ যারা খোঁজ নিয়েছেন বা নিতে পারেননি কিন্তু সুস্থতা কামনা করেছেন। তবে একই সঙ্গে অনুরোধ কল করে বা দেখা করে উপদেশের ঝুলি খুলে বসবেন না। সেটা ডাক্তার ইতিমধ্যে করেছে। আর মা’র চেয়ে মাসির দরদ বেশি আমার হজম হয় না। ধন্যবাদ।’