সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গি গ্রামের মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটে।

ওসি বলেন, মালিক লোকমান হোসেনের ঘেরে খোকন কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে মাছ ধরতে যাওয়ার সময় বেড়িবাঁধের উপর বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জানান।