ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের বিশেষ তদন্ত-১ শাখা থেকে মঙ্গলবার উপ-পরিচালক নাসিরউদ্দিন এই তলবি নোটিশ পাঠান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, কাজী সালাউদ্দিনের পাশাপাশি তলবের তালিকায় আছেন বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন।
নোটিশ প্রাপ্তদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ আয়-ব্যয়ের হিসাব, আয়কর বিবরণী, বাফুফের খরচ, আয়, ব্যয় ও ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।