হিন্দুস্তান টাইমসকে রাহুল ভারতের লর্ড ভাবেন মোদি নিজেকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ওপর ব্রিটিশদের কায়দায় শাসন চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ভারতীয় হিন্দুস্তান টাইমস পত্রিকায় সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, ‘ভারতের প্রত্যেকটি প্রতিষ্ঠান মোদির স্বৈরাচারী প্রতিক্রিয়ার শিকার হচ্ছে। মোদি বিশ্বাস করেন তিনি ভারতের লর্ড, যেমনটা ব্রিটিশরা ভাবত। ভারত আজ সংকটাবস্থায় আছে এটা মানতে নারাজ তিনি। ভারতে কর্মসংস্থান সংকট, কৃষিতে সমস্যা এবং দেশের তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে হতাশাগ্রস্ত। ফলে দেশের মানুষের মধ্যে ক্ষোভ কাজ করছে।’

রাহুল গান্ধী এমন একসময় এ মন্তব্য করলেন, যখন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের দান্দ্বিক অবস্থা চলছে। মমতা ব্যানার্জি ১৩ বছর পর আবারও রাজনৈতিক ধরনায় ফিরে এসেছেন। এ নিয়ে পুরো পশ্চিমবঙ্গে তুলকালাম চলছে।