সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, জনগণকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনী সহায়তা ও পরামর্শ দানের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন,পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে। খবর বাসস