বিয়েতে গ্রেনেড ফাটিয়ে আনন্দ করতে গিয়ে নিহত হয়েছে বর। প্রাণ হারায় তার ঘনিষ্ঠ বন্ধুও। ঘটনাটি ঘটেছে আফ্রিকার ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।
বিবিসি জানায়, ইথিওপিয়ায় স্থানীয়ভাবে দশ দিন ধরে বিয়ের অনুষ্ঠান পালন করা হয়। এতে ফাঁকা গুলি ও বোমা ফাটানোর রীতি রয়েছে।
জানা যায়, আদ্দিস আবাবার আমহারার অঞ্চলের গ্রামে এ বিয়ের অনুষ্ঠানে বরের সঙ্গেই গ্রেনেডটি ছিল। দুর্ঘটনাবশত বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ঘনিষ্ঠ বন্ধুসহ তিনি মারা যান। তবে এ সময় কনে সেখানে উপস্থিত ছিলেন না।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, অবৈধভাবে এ গ্রেনেড রেখেছিলেন ওই ব্যক্তি।
নিহত বর ২৫ বছর বয়সী মোহাম্মদ হাসান। তার বন্ধু ২৪ বছর বয়সী বোগালে সেবসিব আবেরা।
ইথিওপিয়া কর্তৃপক্ষ জানায়, বিয়ে ও মৃত্যুসহ সামাজিক অনুষ্ঠানে বোমা ও গুলিবর্ষণের রীতি পরিহার করতে নিয়মিত চাপ প্রয়োগ করে যাচ্ছে সরকার। এরপরও কিছু জায়গায় এখনো অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহকারে অনুষ্ঠান উদ্যাপন করা হয়।