লাল গালিচায় বোনকে নিয়ে কিমের রূপের ঝলক

আমফার গালায় তারা দুজন আসতেই যেন অন্য ফ্লোরের আলো নিভে গেল। সাংবাদিকরা ছোটাছুটি শুরু করলেন তাদের দিকে। লাল গালিচায় কিম কার্দাশিয়ান বড়বোন কোর্টনিকে নিয়ে যতক্ষণ হাঁটলেন সবাই একদম বুঁদ!

৩৮ বছর বয়সী কিম কালো ফ্লোর-টাচ গাউন পরেন। এক বছরের বড় বোন কার্দাশিয়ানও কালো রংয়ের গাউন পরে হাজির হন।

সব সময় বিতর্কের জন্ম দেয়া এই রিয়েলিটি টিভি তারকা এদিনও কম যাননি। ক্লিভেজ বের করে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন।

‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। এরপর নগ্নভাবে নিজেকে উপস্থাপন করে একাধিকবার শিরোনাম হয়েছেন।

সম্প্রতি ডেইলি মেইল জানায়, সারোগেসি পদ্ধতিতে আবার মা হচ্ছেন কিম।

একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে বলা হয় সারোগেসি। ১১ মাস আগে একইভাবে তৃতীয় সন্তানের মুখ দেখেন তিনি।

২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর ২০১২ সালের এপ্রিল থেকে চুটিয়ে প্রেম করেন ৩৫ বছর বয়সী কেনি ওয়েস্টের সঙ্গে। তার ঘরেই আসছে চতুর্থ অতিথি।