পরিচালক হঠাৎ জড়িয়ে ধরে চুমু দিতে শুরু করে

পশ্চিমবঙ্গে সিনে ইন্ডাস্ট্রিতেও লেগেছে ‘মিটু’র আঁচ। প্রথমেই যৌন নিগ্রহের অভিযোগ উঠল ‘রসগোল্লা’ ছবির পরিচালক পাভেলের বিরুদ্ধে।

সম্প্রতি ফেসবুকের একটি পোস্টকে ঘিরে ছড়ায় আলোচনায়। বৃহস্পতিবার টলিউডের অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী জানান তিন বছর আগের অভিজ্ঞতার কথা।

সেখানে বলা হয়, বেশ কয়েক বছর আগে অডিশনের সূত্রে আলাপ হয় পাভেলের সঙ্গে, ‘রসগোল্লা’ ছবির জন্য অভিনয়শিল্পী খোঁজ চলছে তখন। সেই সময়ই অনুরূপাকে চূড়ান্ত করেন পাভেল। এরপর প্রায়ই চিত্রনাট্য নিয়ে বসতেন তারা, পাভেলের বাড়িতেও যেতেন অভিনেত্রী।

অনুরূপা লেখেন, ‘আমি তখন হতাশায় ভুগছি, তেল মাখা চুল, ঢোলা কুর্তা আর মেকআপ ছাড়াই পৌঁছে যাই তার বাড়িতে। সেখানেই যৌন হেনস্তার শিকার হতে হয়। তার আচরণে স্পষ্টই বোঝা গিয়েছিল আমাকে গরিব ঘরের মেয়ে মনে করেছিল পাভেল।’

আরও লেখেন, ‘একদিন হঠাৎই পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেতে শুরু করে, আমি কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে আসি সেখান থেকে।’

অনুরূপার অভিযোগ বিবাহিত জীবন সুখের নয় এমনও দুঃখও প্রকাশ করেন পাভেল। এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পাভেল। তিনি ভাষ্যে, ‘২০১৬ এর ঘটনা যদি হয়ে থাকে তাহলে এত দিন পর কেন বলা হচ্ছে, তখন তো আমায় কেউ চিনত না কাজেই অনায়াসেই অভিযোগ আনা আরও সহজ ছিল। তবে তখন সবাই চুপ থেকে এখন আর ছবির মুক্তির আগেই এসব কথা বলছে।’

অনুরূপার জানান, ভয় পেয়ে ও পরিস্থিতির চাপেই এত দিন মুখ বন্ধ রেখেছিলেন।

‘বাবার নাম গান্ধীজি’ ছবি দিয়ে টালিগঞ্জে পা রাখেন পাভেল। তবে ‘রসগোল্লা’র মধ্যে দিয়ে জনপ্রিয় হন। অন্যদিকে, বিরসা দাশ গুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির পর বর্তমানে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করছেন অনুরূপা।