কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার বিভিন্ন ধরনের মাদকসহ জুয়েল মিয়া নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বেলুনিয়া জেলার রাঙ্গামুড়া এলাকার খালেক মিয়ার ছেলে। এ সময় কিশোরগঞ্জ জেলার ইটনা গ্রামের হারাধন দাসের ছেলে লিটন দাসকে (২২) মাদকসহ গ্রেপ্তার করা হয়।এদিকে জেলার বিবির বাজার গাজীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২২) নামে একজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, ২২ হাজার বলবর্ধক ট্যাবলেট, ১৪০টি ইয়াবা, বিভিন্ন প্রকারের মদ, টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। বিজিবি ১০-এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক আবদুল্লাহ আল ফারুকী জানান, আটকের পর তাদের চৌদ্দগ্রাম ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।