সিবিআইয়ের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার

কলকাতার পুলিশ কমিশনার রাজিব কুমারকে অবশেষে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গতকাল শনিবার মেঘালয়ের শিলংয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আইনজীবী ও দুই সহকর্মীকে নিয়ে উপস্থিত হন তিনি।

সারদা কেলেঙ্কারি ও রোজভ্যালি চিটফান্ড মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তার সঙ্গে থাকা ব্যক্তিদের সিবিআই কার্যালয় ত্যাগ করতে বলা হয় বলে জানিয়েছে এনডিটিভি। সিবিআইয়ের বেশ কয়েকজন সদস্যকে আটক করে কিছু সময়ের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে রাজিব কুমারকে গ্রেপ্তার না করে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে শিলংয়ে সিবিআই কার্যালয়ে হাজির হওয়ার নোটিস পাঠানো হয়। ওই নোটিসে সাড়া দিয়ে শুক্রবার শিলং পৌঁছান তিনি। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় সিবিআই কার্যালয়ে হাজির হন রাজিব।