চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়।অভিযানে বায়েজিদের হাশেমবাজারে কম ওজনের বাটখারা ব্যবহার করায় আলমগীরের মুরগির দোকানকে দুই হাজার টাকা, ইসমাইল সওদাগরের মাংসের দোকানকে ওজনে কারচুপির জন্য পাঁচ হাজার টাকা এবং আতুরার ডিপো এলাকার এসবি মদিনা ফার্মেসিকে অনিবন্ধিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ওষুধ জব্দ করা হয়।