বলিউড অভিনেতা মহেশ আনন্দের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার মুম্বাইয়ের নিজ বাড়িতে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এনডিটিভি জানায়, মহেশ আত্মহত্যা করতে পারেন বলেও ধারণা করছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত আত্মহত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অন্ধ্রপ্রদেশের জারি রোডের পশ্চিম এলাকায় নিজ বাসভবন থেকে তার মহেশের মৃতদেহ উদ্ধার করা হয়।
৫৭ বছর বয়সী এ অভিনেতা অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল। তার স্ত্রী মস্কো থাকেন। বাড়িতে একাই বাস করেন তিনি।
বলিউডে অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। যদিও নেতিবাচক চরিত্রেই দেখা যেতো তাকে। তার অভিনীত সর্বশেষ ছবি গোবিন্দ পরিচালিত ‘রঙ্গিলা রাজা’ গত মাসে মুক্তি পায়।
‘শাহেনশাহ’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘স্বর্গ’, ‘কুরুক্ষেত্র’, ‘বিজেতা’র মতো হিট ছবি উপহার দেন তিনি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, গোবিন্দ ও সঞ্জয় দত্তের মতো শক্তিমান অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।