মেয়ের স্কুলের বেতন দিতে না পেরে লেবাননের এক বাবা নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আরব নিউজ। জর্জ জুরাইক নামের ওই বাবা দেশটির উত্তরাঞ্চলের কৌরা জেলার বাসিন্দা। মেয়ের স্কুলের মাঠেই তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন।
স্থানীয় আল সালাম হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান গ্যাব্রিয়েল আল সাবা জানান, জুরাইকের শরীরের ৯০ শতাংশ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। জুরাইক তার মেয়েকে অন্য স্কুলে নিয়ে ভর্তি করাতে চেয়েছিলেন। কিন্তু আগের স্কুলের বেতন বকেয়া থাকায় কর্র্তৃপক্ষ তাকে অন্য স্কুলে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে অস্বীকৃতি জানায়। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে জর্জ জুরাইকের আত্মহত্যার ঘটনায় স্কুল কর্র্তৃপক্ষের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছেন তার ভাই।