পতাকাকে সম্মান করে হৃদয় জিতলের ধোনি

খেলা চলছে; এর মাঝেই মাঠে ঠুকে পড়লেন এক দর্শক। দৌড়ে গিয়ে মহেন্দ্র সিং ধোনিকে পা ছুঁয়ে সালাম করতে গেলেন। আর এ সময় তার হাতে থাকা ভারতীয় পতাকাটা ধোনির পা অথবা মাটিকে ছুঁতে যাচ্ছিল। কিন্তু ধোনি কোনোটিই হতে দিলেন না। নিজ হাতে তুলে নিলেন পতাকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ঘটেছে এমন ঘটনা। টান টান উত্তেজনার ম্যাচটা ভারত জিততে না পারলেও ধোনির সবার হৃদয়ই কেড়েছেন পতাকাকে সম্মান করার এই ঘটনায়।

ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১২ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেটে ২০৮ রানে থামে ভারত।

ঘটনাটা ঘটে ভারতীয় দলের ফিল্ডিংয়ের সময়। ধোনি তখন উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়ে দ্রুতই। ধোনি এদিন দারুণ এক মাইলফলকও ছুঁয়েছেন। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে তিন শ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন।