জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় সিংগাইরে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে। গতকাল সোমবার বিকেলে পচা ডিম ও কেমিক্যাল দিয়ে কেক তৈরির দায়ে সিংগাইর উপজেলার টেস্টি ফুড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে পরিমাপে কারচুপি করায় মেসার্স এএবি ব্রিকস ও মেসার্স রনি ব্রিকসকে ১ লাখ করে জরিমানা করে। অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান ররুমেল। এ সময় তাকে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।