ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোকসেদ আলী (৩৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার ডাঙ্গিবাজার থেকে তাকে আটক করা হয়। তিনি কাশিডাঙ্গা গ্রামের আজাহার আলীর ছেলে।
ওই ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হয়, প্রতিবেশী হওয়ার কারণে দাদা বলেই ডাকত মোকসেদকে। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে পালিয়ে যায় মোকসেদ। এ নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। পরে অভিভাবকরা ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল ইসলাম বলেন, ওই মেয়ের মুখে ঘটনা শুনে মোকসেদকে আটক করা হয়েছে।