সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আওয়ামী প্যানেলের প্রার্থী ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০১৯-২০২০ সালের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল। এ প্যানেলে সভাপতি পদে প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাড. আব্দুন নূর দুলালের নাম ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ঘোষণা দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।