রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে আহত মা হালিমা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢামেকের ২০৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামিদার পেটের বাম পাশে ছুরিকাঘাত ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
নিহত হামিদার স্বামীর নাম মৃত নুরুল ইসলাম। ৩ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন তিনি।
মেঝো মেয়ে নাহার আক্তার জানান, সোমবার সন্ধ্যায় সম্পত্তি লিখে না দেওয়ায় শফিকুল তার মাকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে তার ভাবি শারমিনকেও ছুরিকাঘাত করে। কিছুক্ষণ পরেই ভাবি শারমিন মারা যান।