সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি পালন করলেন তাদের জমজ পুত্র নোয়া এবং আশেরের জন্মদিন। এটি ছিল তাদের প্রথম জন্মদিন। এক বছর আগে গর্ভভাড়ার মাধ্যমে জন্ম হয়েছিল সানি পুত্রদ্বয়ের।
হিন্দুস্তান টাইমস জানায়, দুই পুত্রের জন্মদিন পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। স্বাভাবিকভাবে কেক কেটেই নোয়া-আশেরের জন্মদিন উদ্যাপন শুরু করেন তারা। এ যমজের চেহারায় কেকের ক্রিম মাখামাখির দৃশ্যও দেখা ফুটে ওঠে ছবিতে। তাদের সঙ্গে ছিল বোন নিশাও।
সানি বলেন, ‘আমাদের পরিবারের জন্য এ মুহূর্তটা কী রকম আনন্দের তা প্রকাশ করা যাবে না। নোয়া এবং আশেরের জন্য গত বছরটা ছিল অসাধারণ কেটেছে আমাদের। বড়বোন হিসেবে নিশা সবচেয়ে ভালো একটা মেয়ে।’
ছেলেদের উদ্দেশে এ বলিউড অভিনেত্রী বলেন, ‘তোমরা আমার জীবনের আলো। তোমাদের কারণে প্রতি সকালে জেগে উঠি আমি। তোমাদের হাসি, আলিঙ্গন, চুম্বন এমনকি মিষ্টি মিষ্টি সব কান্না আমাকে মুখর করে রাখে। পরিবারকে নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্ত এভাবে কেটে যাক, এটিই আমার কামনা।‘