সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দিয়ে করা আইনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
পাশাপাশি সরকারি চিকিৎসকদের 'প্র্যাকটিসিং গাইডলাইন' তৈরি করতে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহসান এর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুল সহ এ আদেশ দেন।