আহমদিয়া সমাবেশ বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সমাবেশ বন্ধ ও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করেছে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা এ সময় আহমদিয়াদের সমর্থক আখ্যায়িত করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের অপসারণের দাবিও করে।  

মঙ্গলবার দুপুরে শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে কওমী ইসলামি ছাত্র ঐক্যের আয়োজনে এ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের আশপাশ এলাকার কয়েক হাজার কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলে মাদ্রাসা ছাত্রদের লাঠিও বহন করতে দেখা যায়।

মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য রাখেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুর রহিম কাসেমী, মাও.আলী আকবর, মাও.আবদুল হক, জামিয়া সিরাজিয়া মাদ্রাসার শিক্ষক মাও. বোরহান উদ্দিন আল মতিন, ইসলামি ঐক্যজোট নেতা মুফতি এনামুল হাসান, মাও. ইউসুফ।