মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে ছাত্রদল

আগামী ১১ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। সকাল ১১টায় মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি নির্বাচনের আগে পরিবেশ নিশ্চিত করার দাবি জানাবেন ছাত্রদল নেতৃবৃন্দ।

মঙ্গলবার দেশ রূপান্তরকে সংবাদ সম্মেলন করার বিষয়টি জানিয়েছেন ডাকসু নির্বাচন সমন্বয় করার দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যাণি।

এ্যাণী জানান, সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এখন থেকে নিয়মিত ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে বলেও জানান তিনি।