কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে এসে বিকল হয়ে গেছে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম ও ঢাকাগামী (আপলাইন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফলে ঢাকাগামী হাজারো যাত্রী বিপাকে পড়েছেন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার বলেন, ইঞ্জিন বিকলের সংবাদ পাওয়ার পর আমরা অন্য ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটিকে সরিয়ে জন্য দ্রুত চেষ্টা করছি।
বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়া হলে আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি।