রাজধানীতে ১৬ বছর বয়সী এক গারো কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে গুলশানের কালাচাঁদপুরের এ ঘটনায় গৃহকর্তা ইউসুফকে (৪৫) আটকের চেষ্টা চলছে বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। ধর্ষণের শিকার কিশোরীকে গৃহকর্ত্রী খুশি বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান।
খুশি দেশ রূপান্তরকে বলেন, ২৬ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি থেকে কিশোরীকে তাদের বাসার কাজে নিয়োগ করা হয়। গতকাল সকালে তিনি কাজে বের হওয়ার পর একা পেয়ে ইউসুফ তাকে ধর্ষণ করে। তিনি বলেন, ‘আমার স্বামী ইউসুফ অসভ্য লোক। আমি কাজে যাওয়ার সুযোগে সে এই অপকর্ম করে। এখন সে বাসায় আসছে না। ফোন দিলে বলে, আমি দূরে আছি। এখন কাজের মেয়ের আত্মীয়দের খবর দিয়েছি। তারা এসে মামলা করুক।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ইউসুফকে ধরতে অভিযান চলছে।’