খুলনায় ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জাদুঘর ট্রাস্টের সভাপতি ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম ও অন্যান্য ট্রাস্টি। মন্ত্রী জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন।