কলম্বিয়ায় প্রায় ৩০০ শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তিকে ৬০ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এক বছর আগে ভেনেজুয়েলা থেকে এ শিশু নিপীড়ককে গ্রেপ্তার করা হয়।
বিবিসি জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির বারানকুইলা শহরের একটি আদালত এ রায় দেয়।
আদালত জানায়, ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই বছর জুড়ে ২৭৬ শিশুকে যৌন নিপীড়ন করে জোয়ান কার্লোস সানসেজ ল্যাতোরে নামে এ কলম্বিয়ার নাগরিক। এ যৌন নিপীড়কদের হাত থেকে রক্ষা পেতো না ছেলে শিশুরাও।
একটি ভুয়া পরিচয়পত্র সহ গত বছর ভেনেজুয়েলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচ বছর ধরে অবৈধভাবে দেশটিতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
ত্রিশের কাছাকাছি বয়সের জোয়ান শিশুদের যৌন নিপীড়ন করে সেসবের ভিডিও অনলাইনে ছেড়ে দিতেন।
কিশোর বয়সী ভুক্তভোগীদের সঙ্গে অনলাইনে পরিচয় হতেন তিনি। এরপর তাদেরকে কোনো শপিং সেন্টারে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দিতেন। অনেককে তিনি অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়ার লোভ দেখাতেন।
আদালত জানায়, কেউ তার প্রস্তাবে রাজি না হলে রীতিমতো হামলা করতেন জোয়ান।
তার প্রতিবেশীদের সাক্ষ্য মতে, তিনি ভয়ংকর পর্যায়ের শিশু নিপীড়ক