বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে দুই কমিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দু’টি কমিটি গঠন করা হচ্ছে। ১০২ সদস্যের জাতীয় কমিটি ৬১ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করেছে সরকার। 

১৪ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী (সাবেক মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়) সদস্যসচিব করে ১০২ সদস্যের কমিটি গঠন করা হয়। 

শেখ রেহানা, বিরোধী দলীয় নেতা এরশাদ, সংসদের স্পিকার প্রধান বিচারপতিসহ আওয়ামী লীগের গত সরকারের দশজন মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, লেখক, সাংবাদিক  এবং বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে রাখা হয়েছে এই কমিটিতে।   

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি করে ড. কামাল আবদুল নাসের চৌধুরী (সাবেক মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়) প্রধান সমন্বয়ক করে ৬১ সদস্যের বাস্তবায়ন  কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানেরা ছাড়াও শিক্ষক, স্থপতি, কবি, লেখক, প্রকাশক, সাংবাদিক, গায়ক, অভিনেতা, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মীকে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আগামী ১৭ মার্চ ২০২০ হতে ১৭ মার্চ ২০২১  তারিখ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযথভাবে  উদ্‌যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা ও কর্মসূচি অনুমোদন প্রস্তাবিত বাজেট অনুমোদন বিষয়াদি বিবেচনা করবে ।