মানিকগঞ্জে অধিগ্রহণের টাকার দাবিতে কৃষকদের মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ফসলি জমি অধিগ্রহণের টাকা ও ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন হয়েছে।এলাকাবাসী ও জমির মালিকরা দুপুরে বরংগাইল-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।এ সময় বক্তারা বলেন, ২০১৭ সালে ২৭ কোটি টাকা মূল্য ধরে জেলার সড়ক ও জনপথ বিভাগ ধলেশ^রী নদীর দুই পাশের ৯ হেক্টর ফসলি জমি অধিগ্রহণ করে। কিন্তু অধিগ্রহণের ২ বছর পার হলেও জমির কোনো মালিককে টাকা পরিশোধ করা হয়নি। মানববন্ধন শেষে জমির মালিক ও এলাকাবাসী নির্মাণাধীন রাস্তায় বাসের বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন।