নরসিংদীতে শিল্পমন্ত্রী

প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে কাজ করছি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়ন করতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়। দেশে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে। শিল্পায়নে বেসরকারি খাতের ভূমিকা মুখ্য। বেসরকারি খাত নতুন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের ইশতেহার বাস্তবায়ন করতে পারে।’ গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান ও হোসেন নগর পাইলট স্কুলের নবীনবরণ, অভিভাবক সমাবেশ, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা সাজাতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আজকের শিশুদের গড়ে তুলতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করি।’ সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব প্রমুখ।