এক দিনের ব্যক্তিগত সফরে গতকাল রাতে ব্যক্তিগত বিমানে ঢাকা এসেছেন আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) সভাপতি ভøাদিমির লিসিন। গতকাল রাতে জাপানের টোকিও থেকে আইএসএসএফ সেক্রেটারি জেনারেল আলেক্সান্দার র্যাটনারকে নিয়ে ঢাকায় পৌঁছান গত বছর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত লিসিন। আজ সকালে গুলশান শ্যুটিং কমপ্লেক্স পরিদর্শনে যাবেন রাশিয়ান এই ধনকুবের। এরপর সেখানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় করবেন। আজ রাতে রাজধানীর একটি হোটেলে তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ফেডারেশনের চিফ অপারেটিং অফিসার মোস্তাক ওয়াইজ জানান, ‘ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদের আমন্ত্রণে লিসিন ঢাকায় আসছেন।’