রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এরপর রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারী সংগঠন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক ড. আর এম হাফিজুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক ড. মো. নাজমুল হক, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক মুহা. শামসুজ্জামান প্রমুখ। শ্রদ্ধা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।