কলেজছাত্র ইয়োগেন খুনের সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

নটরডেম কলেজের শিক্ষার্থী ইয়োগেন সালভেজ খুনের সন্দেহভাজন আসামি সবিতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মুগদা এলাকা থেকে র‌্যাব-৩ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব-৩ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর সবুজবাগ এলাকায় নটরডেম কলেজ ছাত্র ইয়োগেন হত্যার শিকার হন।