ফাহিম ফয়সালের মিউজিক্যাল ফিল্মে আসিফ-তৃষ্ণা (ভিডিও)

আসিফ ভীষণ রকমের ভালোবাসে তৃষ্ণাকে। তার সারা দিন কাটে তৃষ্ণার ভানায়। কিন্তু তৃষ্ণা ঠিক তার উল্টোটা। তাদের মন দেওয়া নেওয়ার এমনই বিভিন্ন খুনসুটি নিয়ে গান ‘আঙুল ছুঁতে চাই’ এর মিউজিক্যাল ফিল্ম প্রকাশিত হয়েছে সম্প্রতি। গানের কথা হচ্ছে- ‘আমি তোমার আঙুলখানি ছুঁতে চাই, আমি তোমায় রোজ ঘুমেতে খুঁজে পাই।’ গানটির শিল্পী ফাহিম ফয়সাল। গানের কথা লিখেছেন জিয়াউল হক শোভন। গানটির মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন সজিব। ফাহিম ফয়সালের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও এসকে তৃষ্ণা। গানটি প্রকাশিত হয়েছে লয়্যাল ভিশন এন্টারটেইনমেন্ট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

নতুন এ মিউজিক্যাল ফিল্মটি নিয়ে নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘পপ ঘরানার একটি গান ‘আঙুল ছুঁতে চাই’। বেশ চমৎকার করে সাজানো হয়েছে গানের কথাগুলো। পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। গান, গল্প, লোকেশন সবকিছুর সমন্বয়েই ভিডিওটি চমৎকারভাবে নির্মাণ হয়েছে। যে কোনো কাজেই যদি সবার সমন্বয় ও সহযোগিতা থাকে তবে কাজটি নান্দনিক হয়ে উঠে। আমরাও চেষ্টা করেছি মিউজিক্যাল ফিল্মটিতে সর্বোচ্চ শ্রম দেওয়ার। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক-শ্রোতারা গানটি তাদের পছন্দের তালিকায় রাখবেন।’