আগারগাঁওয়ে শিশু ধর্ষণে বেতারকর্মীর জবানবন্দি

রাজধানীর আগারগাঁওয়ে আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি আবদুর রাজ্জাক  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাজ্জাক বাংলাদেশ বেতারের দোতারা বাদক। অসুস্থ শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, রাজ্জাক তার বাসায় নিজ রুমে ওই শিশুকে ধর্ষণ করার পর শিশুটি কান্না করতে করতে চলে যায়।