নতুন ফ্ল্যাট খুঁজছেন বলিউড আলোচিত জুটি মালাইকা অরোরা-অর্জুন কাপুর। এ বছরেই তারা বিয়ে করছেন, এ খবর পুরোনো হয়ে গেছে। এখন বিয়ের পর কীভাবে সংসার পাতবেন সে পরিকল্পনাই করছেন তারা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, শুরুতে লুকিয়ে প্রেম করলেও এখন প্রকাশ্যেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। নিজেদের প্রেম নিয়ে অকপটে বলছেন তারা। প্রকাশ্যে একসঙ্গে চলতে এখন আর বিব্রতও নন তারা।
জানা যায়, প্রেম থেকে এখন বিয়ের দিকে এগোচ্ছেন মালাইকা-অর্জুন। বিয়ের পর নতুন সংসার পাততে খুঁজছেন নতুন ফ্ল্যাটও। এতেই ধারনা করা যাচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে এ জুটি।