বিজয়নগর ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার

রাজধানীর বিজয়নগরে একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করে পল্টন মডেল থানা-পুলিশ।

উদ্ধারকৃত গ্রেনেডটি ধ্বংস করেছে ডিবির বোম ডিসপোজাল ইউনিট।

পল্টন থানার ওসি (তদন্ত) কাজী শাহেদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘ফকিরাপুল কালভার্ট রোডের পাশে একটি লোহার ডাস্টবিনে রাইফেলের ২৮ রাউন্ড, শটগানের ১৯ রাউন্ড ও পিস্তলের ৮ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড পাওয়া যায়। ডিবির বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ধ্বংস করেছে’।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। উদ্ধারকৃত গুলি ও গ্রেনেডকে পরিত্যক্ত দেখানো হয়েছে।