পাঠদানের অনুমোদন পেয়েছে আগেই। এবার দিতে হবে অ্যাকাডেমিক স্বীকৃতি। আর এ কারণেই সারা দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের সব শিক্ষা বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে এ তথ্য চেয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আনোয়ারুল হকের স্বাক্ষরিত এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা উল্লেখ করা হয়েছে।
এই আদেশে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানের অ্যাকাডেমিক স্বীকৃতির অনুমতি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সংযুক্ত করে প্রতিষ্ঠানের ভূমির মালিকানার উন্নয়ন কর পরিশোধের কপিসহ আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।