ঝিনাইদহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ীসহ ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে ৬ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থেকে ২৮জন, শৈলকুপায় থেকে ১৩জন, হরিনাকুন্ডু থেকে ২জন, কালীগঞ্জ থেকে ৫জন, কোটচাদপুর থেকে ৫জন এবং মহেশপুর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী রয়েছে। অভিযানকালে ৪৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।