কাশ্মীরের পুলওয়ামায় হামলাকারী জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের নেতৃত্বকে ‘খতম’ করার দাবি করেছে ভারত। সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, এ জন্য তাদের ১০০ ঘণ্টার কম সময় লেগেছে।
বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। ঘটনার পরপরই অভিযানে নামে বাহিনী।
ওই অভিযানে নিহত হন মেজর বিভুতি শঙ্কর, হরি সিং, সেও রাম এবং অজয় কুমার।
এনডিটিভি জানিয়েছে, অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে কামরান আছে। সে পুলওয়ামা হামলার ‘মাস্টারমাইন্ড’দের একজন। ভারতে একাধিক জঙ্গি হামলার মূলহোতা মাসুদ আজাহারের ডানহাতও সে।
কামরান পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদকে প্রস্তুত করেছিল পাশাপাশি তাকে জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্তও করেছিল।
এই হামলার জন্য ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছেন। তিনি বলেন, ভারত কার্যকর প্রমাণ দিতে পারলে আমরা ব্যবস্থা নিব।
ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘যদি আপনারা (ভারত সরকার) ভাবেন আমাদের আক্রমণ করবেন, কিন্তু আমরা প্রতিশোধ নেয়ার চিন্তা করবো না, প্রতিশোধ নেব। আমরা সবাই জানি মানুষের হাতে যুদ্ধের শুরু হয়, কোথায় এটি আমাদের নিয়ে যাবে তা শুধু সৃষ্টিকর্তাই জানেন। সংলাপের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হওয়া উচিত।’