২৪ রানে অল আউট

আল আমিরাত ক্রিকেট মাঠে প্রথম শ্রেণির ম্যাচে গতকাল স্বাগতিক ওমান ২৪ রানে অল আউট হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর। স্কটল্যান্ড ম্যাচটি জিতে ২৮০ বল বাকি থাকতে এবং ১০ উইকেট হাতে রেখে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন স্কোরটি উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে বার্বাডোজের বিপক্ষে মাত্র ১৮ রানে অল আউট হয়েছিল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামে ওমান। তাদের পাঁচ ব্যাটসম্যানই আউট হন শূন্য রানে। সর্বোচ্চ ১৫ রান করেন তিন নম্বরে নামা খাওয়ার আলি।  পুরো ইনিংসে একটি বাউন্ডারি ছিল। স্কটল্যান্ডের দুই পেসার রুয়াইডিল স্মিথ ও অভিষিক্ত আদ্রিয়ান নেইল দুজনই ৭ রানে নেন ৪টি করে উইকেট। পুরো ইনিংসে মাত্র তিনজন বোলার ব্যবহার করেছে স্কটল্যান্ড। জবাবে মাত্র ৩.২ ওভারে জয় তুলে নেন স্কটল্যান্ডের ম্যাথিউ ক্রস (১০*) ও কেইল কোয়েটজার (১৬*)।